হুন্দাইয়ের সাথে গাড়ি তৈরি করবে অ্যাপল!

৮ জানুয়ারি, ২০২১ ১৩:৩৯  
গতমাসে খবরে প্রকাশ হয় যে, অ্যাপলের টাইটান নামক সেলফ-ড্রাইভিং ইলেকট্রিক কার প্রকল্পটি ২০২৪ সাল নাগাদ গাড়ি তৈরি করতে চায়। এখন একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে যে কোম্পানিটি এই ব্যবসায়ে নামার জন্য উঠেপড়ে লেগেছে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সম্প্রতি অ্যাপল বেশকিছু লোকবল নিয়োগ দিয়েছে যারা প্রাথমিক পর্যায়ের কাজগুলো করবেন। যদিও অ্যাপলের গাড়ি আসতে এখনও প্রায় ৫ বছর সময় লাগতে পারে বলে দাবি করা হয়েছে। সিএনবিসি হুন্দাইয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমরা বুঝতে পারছি যে অ্যাপল একাধিক আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালাচ্ছে। এই তালিকায় হুন্দাইও রয়েছে। প্রাথমিক আলোচনায় এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে কোরিয়া ইকোনমিক ডেইলি জানিয়েছে অ্যাপল গাড়ি তৈরির পাশাপাশি ব্যাটারি তৈরিতেও চুক্তি করার জন্য হুন্দাইকে প্রস্তাবনা দিয়েছে। ডিবিটেক/বিএমটি